ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নির্বাচনের সব চ্যালেঞ্জ ওভারকাম করতে পারব: ইসি রাশিদা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন অনুষ্ঠান নিয়ে যত চ্যালেঞ্জ আছে, নির্বাচন কমিশন তার সবগুলোই উতড়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ইসি বলেন, ভোটের দিন সকালে ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি।ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল—নির্বাচন নিয়ে আরো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।

এছাড়া নির্বাচনের পরিবেশ সম্পর্কে রাশিদা সুলতানা বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারাদেশে এবার এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য।