নির্বাচনের সময় ঘোষণা পাকিস্তানে, মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ৩০ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে। তার আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনো আলাপ-আলোচনা বা বোঝাপড়ায় যাবে না দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকার।
পাশাপাশি, পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ আইন করে নিষিদ্ধ করছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার। এ বিষয়ে ইসলামাবাদে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে রোববার বৈঠকও হয়েছে।
রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। সংবাদ সম্মেলনে ইমরানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সঙ্গে আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না; যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলছি— মনযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুন—আগামী পার্লামেন্টারি নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে।’
গত ২৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে এক দলীয় সমাবেশে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ৬ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (টিআইপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি গত এপ্রিলের প্রথম দিকে পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।
বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে আল্টিমেটাম দিয়ে ইমরান খান বলেছিলেন, পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে ৬ দিন পর পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন তিনি।
রোববার ইমরানের সেই আল্টিমেটামেরই জবাব দিলেন মরিয়ম, পাশাপাশি বর্তমান বিরোধী নেতার সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
‘যখন আমরা আপনার সঙ্গে অর্থনীতি, কোভিড মহামারি, জঙ্গি তৎপরতা ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইতাম, তখন আপনি বলতেন—আমাদেরকে কোনো এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, এ অধ্যাদেশে রাজনীতিকদের সঙ্গে মানবিক ব্যবহারের বিষয়ে বলা হয়েছে) দেওয়া হবে না। এবার আমি বলছি— আপনাকেও আমরা কোনো এনআরও দেবো না।’
অনুমতি ছাড়া রাজধানীতে নিষিদ্ধ মিছিল-সমাবেশ
রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক সমাবেশ ও মিছিল স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। রোববার দেশটির বর্তমান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি রাজধানীতে মিছিল-সমাবেশ করতে চায়, তাহলে অবশ্যই সেই দলকে পুলিশের অনুমতি নিতে হবে এবং অবশ্যই পুলিশ ওপর হামলা থেকে বিরত থাকা রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি না করার প্রতিশ্রুতি দিতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা দেশকে দুর্বৃত্তদের হাতে জিম্মি হতে দিতে পারি না, অন্যদিকে— আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ওপর হামলাও কোনোভাবেই কাম্য নয়। মূলত রাজধানীকে দাঙ্গামুক্ত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সূত্র: এএনআই
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











