নিলামে উঠলো লেডি ডায়ানার বিয়ের কেকের টুকরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
নিলামে উঠলো লেডি ডায়ানার বিয়ের কেকের টুকরা
১৯৮১ সালে মহাধুমধামে অনুষ্ঠিত প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়েতে অতিথি ছিলেন তিন হাজারের বেশি মানুষ। অতিথিদের একজন ছিলেন নাইজেল রিকেটস নামের এক ব্যক্তি। গত বছর তিনি মারা গেছেন। নাইজেল রিকেটস ডায়ানার বিয়ের কেকের একটি টুকরা এতদিন সংরক্ষণ করেছিলেন। তার মৃত্যুর পর সেই কেকের টুকরা নিলামে উঠছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাইজেল রিকেটস যে ৪১ বছর ধরে বিয়ের কেকের একটি টুকরা সংরক্ষণ করে রেখেছিলেন, তা কেউই জানতেন না। তার মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয়।
এই কেকের টুকরাটি নিলামে তুলছে যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান 'ডোর অ্যান্ড রিজ অকশনস'। কেকের টুকরাটি একটি বাক্সের ভেতরে সংরক্ষণ করে রাখা আছে। নিলামকারী প্রতিষ্ঠানটি আশা করছে, কেকের টুকরাটি ৩০০ পাউন্ড মূল্যে বিক্রি হতে পারে।
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের জন্য মোট ২৩টি কেক তৈরি করা হয়েছিল। নিলামে তুলতে যাওয়া ওই টুকরাটি একটি ফ্রুটকেকের। পাঁচ স্তরের কেকটি ছিল পাঁচ ফুট লম্বা। কেকটির একটি টুকরা ২০১৪ সালে নিলামে তোলা হয়েছিল। সেই টুকরাটি বিক্রি হয়েছিল ১ হাজার ৩৭৫ পাউন্ডে।
বিয়ের উপহার হিসেবে চার্লস ও ডায়ানার জন্য লেখালেখি করা যায়, এমন একটি টেবিল কিনে দিয়েছিলেন নাইজেল রিকেটস ও রাজপরিবারের অন্য সদস্যরা। সেই উপহার পেয়ে চার্লস খুব খুশি হয়েছিলেন।
উল্লেখ্য, চার্লস ও ডায়ানার বিয়ে হয় ১৯৮১ সালের ২৯ জুলাই। বিশ্বের লাখ লাখ মানুষ টেলিভিশনে সেই দৃশ্য দেখেন। এমনকি একে 'শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে' বলে থাকেন অনেকেই। তবে সেই বিয়ে বেশি দিন টিকেনি। ১৯৯২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। ১৯৯৬ সালে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ ঘটে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








