নিষিদ্ধ হলো ফুচকা বিক্রি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাবার ফুচকার ওপর এবার নিষেধাজ্ঞা দিল নেপালের একটি শহর। শনিবার থেকে দেশটির চতুর্থ জনবহুল শহর ললিতপুর মেট্রোপলিটন সিটিতে (এলএমসি) এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম মাইরেপ্লিকা।
এলএমসিতে ফুচকার সঙ্গে বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে পানিপুরিও। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, এরই মধ্যে শহরে ১২ জন কলেরা আক্রান্ত হয়েছেন। ফুচকার জলে পাওয়া গেছে কলেরার ব্যাকটেরিয়া।
মিউনিসিপ্যাল পুলিশ প্রধান সীতারাম হাচেথু জানান, জনবহুলসহ বিভিন্ন এলাকায় ফুচকা বিক্রি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, শহরে কলেরা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাঠমাণ্ডু ভ্যালিতে ৭ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি অ্যান্ড ডিজিজ কন্ট্রোল বোর্ডের পরিচালক চুমনলাল দাস বলেন, কাঠমাণ্ডুতে কলেরার পাঁচটি এবং চন্দ্রগিরি মেট্রোপলিটন এবং বুধনীলকান্ত মেট্রোপলিটনে একজন করে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, আক্রান্তরা টেকুর শুকরাজ ট্রপিক্যাল ও ইনফেকসিয়াস ডিজিস হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর বিভিন্ন এলাকায় কলেরার পাঁচ রোগীর তথ্য পাওয়া গেছে। দুইজন আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেরার উপসর্গ দেখা দিলে সবাইকে দ্রুত পাশ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











