নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, প্রাণ গেল বাবা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন দিনমজুর শাহ বাবু (৩৭)। মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের।
শুক্রবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে পাবনার সাঁথিয়ার উপজেলার ভিটাপাড়া এলাকায়। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।
এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ করে সিমেন্টবোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
-জেডসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা