ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১০:৫২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের ৮ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের ৮ জন নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী ও শিশুসহ এক পরিবারের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দুজনকে।

ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।