ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৭:৪৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নিয়ন্ত্রণে বসিলায় জুতার কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সীতাকুণ্ডের আগুনের ভয়াবহতার রেশ না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বসিলার সিটি ডেভেলপমেন্ট হাউজিং আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতা তৈরির কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানানো হয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. ফরহাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানানো সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।