নীরব ঘাতকের হানায় পতনের মুখে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন- যুদ্ধক্ষেত্রে পরাজয়, গাজায় বেসামরিক জনগণের ওপর গণহত্যার মানসিক চাপ এবং চরম হতাশা ইসরাইলি সেনাবাহিনীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আত্মহত্যার প্রবণতা মূলত গাজা যুদ্ধ থেকে উদ্ভূত মানসিক চাপ ও নৈতিক পতনের ফল।
ইসরায়েলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত ১২৪ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। যাদের ৬৮ শতাংশ ছিলেন বাধ্যতামূলক সেনাসেবায় নিয়োজিত সৈনিক এবং দুই-তৃতীয়াংশেরও বেশি ছিলেন সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য।
বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসার পর অনেক সৈন্য তীব্র মানসিক বিকার, বেসামরিক হত্যাযজ্ঞের অপরাধবোধ ও আবারও যুদ্ধে যাওয়ার আশঙ্কা থেকে আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিচ্ছেন।
অনেক সৈন্য জানিয়েছেন, বেসামরিক মানুষ হত্যা, বিশেষকরে শিশুদের ওপর বোমা বর্ষণের মতো কর্মকাণ্ডের নৈতিক চাপ তাদের মধ্যে গভীর লজ্জা, শূন্যতা ও হতাশা তৈরি করেছে। যা পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে আত্মহত্যার মানসিকতা তৈরি করছে।
ইসরায়েলি সেনাবাহিনী এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই মানসিক পরামর্শ কেন্দ্র ও হেল্পলাইন চালু করেছে।
তবে বিশ্লেষকদের মতে- সেনাবাহিনীর কঠোর ও শৃঙ্খলিত সংস্কৃতি কার্যকর চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। অনেক সৈন্য সামাজিক বা পেশাগত কলঙ্কের ভয়ে তাদের বিষণ্নতার লক্ষণ গোপন করে রাখছেন।
এই সংকট এখন ইসরায়েলি সমাজকেও নাড়া দিচ্ছে। আত্মহত্যায় প্রাণ-হারানো সেনাদের পরিবারগুলো সরকারকে এসব বিষয় স্বচ্ছভাবে প্রকাশ করতে এবং এই মৃত্যুগুলোকে ‘সেবারত অবস্থায় মৃত্যু’ হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানাচ্ছে।
হিব্রু ভাষার গণমাধ্যমগুলো এই বলে সতর্ক করেছে যে, এই মানসিক ভাঙন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী আজ এমন এক যুদ্ধে লিপ্ত যা গাজা বা লেবাননে নয়, বরং তাদের নিজেদের বিবেকের ভেতরেই চলছে। এই আত্মহত্যার প্রবণতা এখন তাদের অভ্যন্তরীণ পতনের প্রতীক হয়ে উঠেছে। যা দশকের পর দশক ধরে দখল ও সহিংসতার ভিত্তির ওপর নির্মিত।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






