ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৪১:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

নীলফামারীতে ঝড়ে মা-মেয়েসহ নিহত ৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৫৪ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

নীলফামারী জেলায় বৃহস্পতিবার রাতে ঝড়ে মা-মেয়েসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে জলঢাকা উপজেলায় তিনজন ও ডোমার উপজেলায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।


এ ছাড়া ঝড়ে জেলার তিন উপজেলায় শত শত হেক্টর রোপা আমন ধান নষ্ট হয়ে গেছে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঝড়ে খুচিমাদা গ্রামে মা-মেয়ে ও পূর্ব শিমুলবাড়ী গ্রামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে জলঢাকা উপজেলার খুচিমাদা গ্রামের আলমের স্ত্রী সুমাইয়া (৩০) ও তার তিন মাসের কন্যা মনি নিহত হয়েছেন।


এ ছাড়া পূর্ব শিমুলবাড়ী গ্রামের মমিনুর রহমানের ছেলে আশিকুর রহমান (২২) নিহত হয়েছেন।

ঝড়ে ডিমলা, ডোমার ও জলঢাকা উপজেলার শত শত হেক্টর রোপা আমন ধান ঝড়ে পরছে। সড়কে গাছ ভেঙে পড়ায় যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ক্ষতিগ্রস্থ এলাকার তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে।


ডোমার উপজেলায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা।


নিহতরা হলেন- গোমনাতি ইউনিয়নের গনি মিয়া (৪০), কেতকিবাড়ী ইউনিয়নের আফিজা রহমান (৪০), ভোগদাবুড়ি ইউনিয়নের খোদেজা বেগম (৫০) এবং জমিরুল ইসলাম (১২)।