ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৫:৪৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

নীলফামারীতে পুনাকের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

নীলফামারীতে পুনাকের শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে পুনাকের শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাঁচশ’জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার জেলা শহরের পুলিশ লাইন্স একাডেমি চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য ও তার সহধর্মীনী পুনাকের রংপুর রেঞ্জের সভাপতি মধুছন্দা ভট্টাচার্য্য।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পুনাকের সভাপতি তাসমিয়া জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তারুজ্জামান, শেখ মো. মোস্তাফিজার রহমান প্রমুখ।

পরে, ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে জেলার ছয়টি থানার ১৬৫টি সিসি ক্যামেরা, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, সদর থানায় মরদেহ রাখার হিমঘরের উদ্বোধন করেন।