ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নীলফামারীতে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিদায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারী জেলায় আজ ৮৮০টি মন্ডপে সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানিয়েছেন দূর্গতিনাশিনি দেবী দূর্গাকে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।

আজ বুধবার দুর্গোৎসবের শেষদিন বেলা সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি মন্দিরে দেখা গেছে ভক্তদের সিঁদুর খেলার ধুম। একইভাবে শহরের বড়বাজার, ডালপট্টি, শীবমন্দির, বাদিয়ারমোড়, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মন্ডপে ভক্তরা মেতে উঠেন বিদায়ের সিঁদুর খেলায়।

নীলফামারী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে দশমী পূজা হয়েছে। সকাল ৮টা ৫৮ মিনিটে ঘট বিসর্জণ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দেবীকে সিঁদুর পরানো হয়। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী জানান, এবার জেলায় ৮৮০টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।