নীলফামারীতে ১০ সহস্রাধিক ক্ষুদে কবির মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নীলফামারী জেলায় জমজমাট আয়োজনে ১০ হাজারেরও বেশি ক্ষুদে কবির উপস্থিতিতে ষষ্ঠ দফায় এক অভিনব মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মিলন মেলা উদ্বোধন করেন দেশ বরেণ্য কথা সাহিত্যিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল।
‘ভিশন ২০৪১’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আয়োজক সংগঠনের প্রধান সম্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাহিত্যিক আখতার হুসাইন, অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু, কবি ও শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া।
আয়োজকরা জানান, ২০১৫ সাল থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত সংগঠনটি তৈরী করেছে একলাখ ১৪ হাজার ক্ষুদে কবি। তারা প্রতিনিয়ত লিখছে ছড়া, কবিতা। হয়েছে এসব কবি। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ ধাপে আজ অতিথিরা ১০ সহস্রাধিক ক্ষুদে কবির অংশগ্রহনে তাদের লেখা কবিতা, ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ভিশন ২০৪১ এর প্রধান সম্বয়কারী ওয়াদুদ রহমান জানান, এবারের আয়োজনে জেলা সদরের ৪৩৮টি স্কুল, মাদ্রাসার প্রথম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের লেখা ১৮ হাজার কবিতা, ছড়া জমা পড়েছে। ওই ১৮ হাজারের মধ্য থেকে বাছাই করে ২৭০টি কবিতা ছড়া নিয়ে ‘ভোর হলো, দোর খোলো’ এবং ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
পরে, সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








