নুসরাত হত্যা: তদন্ত কমিটি নিয়ে মন্ত্রণালয়ের প্রশ্ন, শোকজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ফেনীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পুলিশ সদর দফতরের গঠন করা তদন্ত কমিটির গঠন ও কার্যপরিধি নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা। কমিটি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের বিষয়ে কোনো তদন্ত করেছেন কিনা, করলে কোন এখতিয়ারবলে করেছেন তা স্পষ্ট করতে পুলিশ সদর দফতরকে চিঠি দেয়া হয়েছে।
২১ মে উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এ চিঠির বিষয়ে নানামুখী আলোচনা চলছে পুলিশ সদর দফতরে। ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের অনেক কর্মকর্তা।
চিঠিতে বলা হয়েছে : ‘‘ফেনী জেলার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব পি কে এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর দায়িত্বে অবহেলার বিষয়ে বিশেষ প্রতিবেদন।”
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘পুলিশ অধিদফতর কর্তৃক গঠিত তদন্ত কমিটির গঠন ও কার্যপরিধি এবং উক্ত তদন্ত কমিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর বিষয়ে কোনো তদন্ত করেছেন কিনা, করে থাকলে কোন এখতিয়ার বলে করেছেন তা স্পষ্টীকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’
নুসরা নিহত হবার পরে পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক ডিআইজি এস এম রুহুল আমিনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট দফতরে গত ৩০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
প্রতিবেদনে ফেনীর ৪ পুলিশ কর্মকর্তার বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব অবহেলার বিষয়টিও উল্লেখ করা হয়।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



