ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

নুসরাত হত্যা: তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে এ মামলায় গ্রেপ্তার এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও ইফতেখার হোসেন রানার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে এজহারভুক্ত দুই আসামিসহ পাঁচ আসামিকে তোলা হয়।

এসময় পিবিআই এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে এ মামলায় গ্রেপ্তার এমরান হোসেন মামুন, মহিউদ্দিন শাকিল ও ইফতেখার হোসেন রানার সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার এজাহারভুক্ত আসামি ও আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেওয়া শাহাদাত হোসেন শামীম ও জাবেদ হোসেনকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই মে রিমান্ড শুনানির দিন ঠিক করেন।

গেল ১৪ এপ্রিল আসামি শাহাদাত হোসেন শামীম ও ২০ এপ্রিল জাবেদ হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

গত ছয় এপ্রিল সকালে মাদরাসাছাত্রী নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে মাদরাসায় গেলে দুর্বৃত্তরা তাকে ডেকে কৌশলে মাদরাসার ছাদে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যায়। পরদিন ১১ এপ্রিল বিকেলে তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান আট এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলার এজাহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে হত্যায় সরাসরি জড়িত পাঁচজনসহ নয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

-জেডসি