ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:২৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ‘সিলেটের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলাটির মতো এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় আইনগত সেবা দিবস’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।’

আইনমন্ত্রী বলেন, ‘সিলেটের শিশু সামিউল হত্যা মামলা যেমন দ্রুত নিষ্পত্তি করা হয়েছিল, একইভাবে নুসরাত হত্যা মামলাটিও নিষ্পত্তি করা হবে। এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।’

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের পরীক্ষার্থী দিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু মামলাটি তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল।

গত ৬ এপ্রিল আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় নুসরাতের সহপাঠী ও অধ্যক্ষের ভাগ্নি পপি। এরপর নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

-জেডসি