নুসরাত হত্যার আসামিদের ফাঁসি হলে সাধুবাদ জানাবো: সেলিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নুসরাত জাহান (রাফি) হত্যার বিচার করেছে (সরকার)। কিন্তু আমরা তখনই সাধুবাদ জানাবো, যখন তাদের প্রত্যেকের (আসামি) ফাঁসি হবে।
শনিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 'প্রতিহিংসার বিচারে কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি' শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সেলিমা রহমান বলেন, আজকে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যার বিচার করেছে (সরকার)। কিন্তু আমরা তখনই সাধুবাদ জানাবো, যখন তাদের প্রত্যেকের ফাঁসি হবে। কারণ আমরা দেখতে পাই, প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় বিশ্বজিৎ হত্যার সকল সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে!
তিনি বলেন, আমরা সারাক্ষণ বলছি, তার (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নি:শর্ত মুক্তি চাই। কিন্তু আমরা সেটা করতে পারছি না। এখানে অনেক বক্তব্যে এসেছে, কেউ দলের নেতৃবৃন্দকে দোষারোপ করছেন। কেউ আমরা কিছু করতে পারছি না, সেই হিসেবে নিজেররা দশংন হচ্ছি। কিন্তু কিছু করতে পারছি না, এটা অত্যন্ত সত্য কথা।
সেলিমা রহমান বলেন, আমরা অবশ্যই বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চেয়ে আসছি। কিন্তু বেগম জিয়ার মুক্তি হচ্ছে না! কারণ একটা প্রতিহিংসার রাজনীতি কাজ করছে। আর আমরা এটাও জানি, তিনি জামিন পাওয়ার যোগ্য হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে দুই কোটি টাকা ছয় কোটি টাকা হলেও তাকে আজকে মিথ্যা কথায় কারাবন্দি করে রাখা হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা বেগম জিয়াকে মুক্তি করতে পারবো। সেই দিন আসবে। আর সেই দিন হবে আমাদের আসল প্রতিবাদ।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




