নুসরাত হত্যায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডিত ১৬ আসামির পূর্ণাঙ্গ রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) কপি হাইকোর্টের আপিল বিভাগে পাঠানো হয়েছে। কারণ দণ্ডবিধির ৩৭৪ ধারা মোতাবেক দায়রা জজ আদালতের মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালত বিভাগে অনুমোদিত না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লাল কাপড়ে মুড়িয়ে রায়ের দুই হাজার ৩২৭ পৃষ্ঠার কপিটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারেকের আদালত থেকে তা হাইকোর্টে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের অফিস সহকারী শামসুদ্দিন বলেন, চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি দুপুর দেড়টায় ফেনীর আদালত থেকে হাইকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।
ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও মামলার সরকারপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ বলেন, আসামিদের মৃত্যুদণ্ডের রায় অনুমোদন দেয়ার জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে পাঠানো হয়েছে হাইকোর্টে।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন।
আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে সেই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশও দেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে রয়েছে- মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিলকে (২০)।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি