নুসরাত হত্যায় জড়িতদের কোনো ছাড় নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
অধ্যক্ষের যৌন নিপীড়নের বিচার চাওয়ায় ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যারা বোরখা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নুসরাতকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক ভাবে মেয়েটি আমাদেরকে ছেড়ে চলে গেল।
শেখ হাসিনা বলেন, অপরাধীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শাস্তি তাদের পেতেই হবে। এ ঘটনার সাথে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হবে। কেউ রেহাই পাবে না।
বিএনপি মানুষকে পুড়িয়ে হত্যা করার পথ দেখিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তারা ইতোপূর্বে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। যারা এই হামলার শিকার হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে এর কত যন্ত্রণা। অনেকে এখনও পোড়া শরীর নিয়ে বেঁচে আছে। তাদের মধ্যে অনেককেই আমরা সাহায্য সহযোগিতা করছি।
বৈঠকে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউল রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রফেসর আব্দুল খালেদ, প্রফেসর হামিদা বানু, মশিউর রহমান, মহীউদ্দিন খান আলমগীর, মুকুল বোস ও অ্যাম্বাসেডর জমিরসহ অন্যরা।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











