নুসরাতের কবর জিয়ারতে গেলেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
যৌন হেনস্তার প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা। বিএনপির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে থাকবেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।
এই উদ্দেশ্যে শনিবার সকালে দলটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে ফেনী যাচ্ছে। বিকেল ৪টার দিকে তারা ফেনীর সোনাগাজীতে নুসরাতের কবর জিয়ারত করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপরে কাউকে মারধর করেছে এমন সংবাদ দিলে, ভবনের চারতলায় যান নুসরাত। সেখানে মুখোশধারী ৪/৫ ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেন। অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যান। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।
এ ঘটনায় ৮ এপ্রিল বোরকা পরা চারজনসহ অজ্ঞাতদের আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। মৃত্যুর পরে মামলার এজহার পরিবর্তন করে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নুসরাতের মা শিরিন আক্তার।
ইতোমধ্যে এই মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবাইকে রিমান্ডে নেয়া হয়েছে। এই হত্যার ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। মানববন্ধনসহ নানা কর্মসূচিতে বিক্ষোভ করছেন নুসরাতের সহপাঠীসহ দেশের সচেতন মহল।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ