ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নুসরাত ফারিয়ার ‘পটাকা’য় ঘায়েল ভারতবাসী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

হালে দুই বাংলায় জয়জয়কার বাংলার কন্যা নুসরাত ফারিয়ার। আর ঠিক এ সময়ে ‘পটাকা’ ফাটিয়ে বাজিমাত করলেন এই বঙ্গকন্যা। তপ্ত কলকাতা শহরের উত্তাপ আরও বেশ কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল বাংলাদেশী ‘পটাকা’। শুধু অভিনয়ে নয়! এবার গানেও শ্রোতাদের মন ভোলাবেন নুসরাত ফারিয়া। সম্প্রতি লঞ্চ হল তার প্রথম মিউজিক ভিডিও। প্রযোজনায় এসভিএস।

নায়িকা হয়ে এন্ট্রি নিয়েছিলেন টলিউডে। কিন্তু এ মেয়ে লম্বা রেসের ঘোড়া। অভিনয়ের পাশাপাশি এবার গানও করবেন জমিয়ে। যদিও নায়িকাদের গান গাওয়া সিনেদুনিয়ায় নতুন কিছু নয়। কিন্তু নুসরাতের ভিডিওটি দেখলে বোঝা যাবে  কী নেই সেখানে! রূপের জাদু, সুরের আমেজ, কোমরের ঠুকমা-সব মিলিয়ে ‘পটাকা’ যেকোনও বলিউডি আইটেম সংকে জবর টক্কর দিতে পারবে।

‘পটাকা’র কোরিওগ্রাফার বাবা যাদব। মিউজিক দিয়েছেন প্রীতম হাসান। গোটা ভিডিওর শ্যুট হয়েছে মুম্বায়ে। ইউটিউবে দেখা যাচ্ছে ‘পটাকা’-এর টিজার যা দেখে বাংলাদেশী কন্যাতে ঘায়েল ভারতবাসীর মন।