নূরজাহান বেগমের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৪ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভারতীয় উপমহাদেশে নারীদের জন্য প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ। ১৯২৫ সালের ৪ জুন মেঘনাপারের চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
নূরজাহান বেগমের নাম প্রথমে ছিল নূরুন নাহার। মা-বাবা আদর করে ডাকতেন নূরী। পরে নানি নূরজাহান বেগমের ইচ্ছায় নানির নামে নাতনির নামও হয়ে যায় নূরজাহান বেগম।
নূরজাহানের বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন ছিলেন মাসিক সওগাত পত্রিকার সম্পাদক। পত্রিকাটি নূরজাহান বেগমের জন্মের সাত বছর আগে প্রকাশিত হয়।
কলকাতার দোতলা বাড়ির দোতলায় সওগাত অফিস। বাবার কাজে সাহায্য করতে করতেই পত্রিকার সঙ্গে পরিচয় হয় নূরজাহান বেগমের।
বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন নূরজাহান বেগম। এরপর স্কুল পাল্টালেও ১৯৪২ সালে ওই স্কুল থেকেই মেট্রিক পাস করেন তিনি। তিনি লেডি ব্রেবোর্ন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন।
১৯৪৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে নূরজাহানও নেমে পড়েন সমাজকর্মে। তারপর সপরিবারে ঢাকায় চলে আসতে বাধ্য হন। ১৯৪৭ সালের ২০ জুলাই প্রথমবারের মতো প্রকাশিত হয় বেগম পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন।
প্রথম চার মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। তখন এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান নূরজাহান বেগম। এরপর থেকে তিনিই হন বেগম-এর সম্পাদক। বেগম পত্রিকা ১৯৫০ সাল থেকে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। টানা প্রায় ৬০ বছর ধরে এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
নূরজাহান বেগম সাংবাদিকতা কাজের পাশাপাশি বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। বাবা মোহাম্মদ নাসিরউদ্দীনের অমতে নিজের পছন্দে বিয়ে করেন দৈনিক ইত্তেফাক-এর ‘কচি-কাঁচার আসর’ নামের ছোটদের পাতা সম্পাদনাকারী রোকনুজ্জামান খান দাদাভাইকে। তাদের দুই মেয়ে ফ্লোরা নাসরিন ও রিনা ইয়াসমিন।
নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৬ সালে ‘নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র’-এর সন্মাননা, ১৯৯৭ সালে রোকেয়া পদক, ১৯৯৯ সালে গেন্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট, ২০০২ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০১০ সালে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননাসহ আরও বহু পুরস্কার। এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতিসহ অনেক সংগঠন থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।
গত ২৩ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন উপমহাদেশে নারী সাংবাদিকতার অগ্রপথিক নূরজাহান বেগম। মৃত্যুর পর এটাই নূরজাহান বেগমের প্রথম জন্মদিন। বাংলার নারী সমাজের অন্যতম আলোকবর্তিকা হয়ে থাকবেন তিনি।
একজন সাধারণ নারী হিসেবে নূরজাহান বেগমের জীবনযাপন কেমন, সেটাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন তার নাতনি প্রিয়তা ইফতেখার। তাই তাকে নিয়ে তৈরি করেছেন ১৫ মিনিটের একটি তথ্যচিত্র।
আজ শনিবার সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে দেখানো হয় তথ্যচিত্র ইতিহাসের কিংবদন্তি নূরজাহান বেগম।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

