ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৫০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনায় নববধূ হত্যা : স্বামী শ্বশুর-শাশুড়ি আটক

আপডেট: ০৫:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

Netrokona_sm_886725199স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নেত্রকোনা : নেত্রকোনার উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামে নার্গিস আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য নববধূর স্বামী হাবিবুর রহমান হবি (২৭), শ্বশুর আব্দুস সাত্তার (৭০) ও শাশুড়ি নূরবানুকে (৬০) আটক করেছে পুলিশ। জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাবিবুর রহমান হবির সঙ্গে একই গ্রামের পূর্বপাড়ার আবুল কালামের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে পরিবারের মধ্যে নানা অশান্তি লেগেই ছিল। ঘটনার দিন সোমবার রাতে স্বামী-স্ত্রী একই সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু শেষ রাতে স্বামী ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। এদিকে মঙ্গলবার দুপুরে নার্গিস আক্তারের পিতা আবুল কালাম বাদী হয়ে মেয়ের জামাই, জামাইয়ের বড় ভাই ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, হত্যার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ২৯.০৪.২০১৫