ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

খালেদা জিয়ার পায়ের ব্যথা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৩ এএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার

কারাগারে খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে। বর্তমানে তিনি চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করলেও সরকার ও কারা কর্তৃপক্ষ তাতে নূন্যতম কান দিচ্ছে না।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন,পুরাতন ভবনের স্যাঁতসেঁতে কক্ষে তাকে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে হচ্ছে। সেখানে একদিকে মশার উপদ্রব, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তাকে অবর্ণনীয় কষ্টে দিন পার করতে হচ্ছে। 

রিজভী বলেন, বিএনপি নেত্রীকে নির্যাতন করতেই সরকার এমনটি করছে। সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।

তিনি আরো বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে দেশনেত্রীর ইচ্ছানুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণের রোষানল থেকে কেউ রক্ষা পাবেনা।