ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৮:৫৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

নেদারল্যান্ডসে নিষিদ্ধ হচ্ছে নেকাব

আপডেট: ০২:০৯ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার

niqab-34 (1)উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নেদারল্যান্ডসে নারীদের নেকাব দিয়ে মুখ ঢেকে রাখাকে আংশিকভাবে নিষিদ্ধ হচ্ছে। স্কুল, হাসপাতাল ও গণপরিবহনসহ কয়েকটি জায়গায় নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। প্রস্তাব অনুযায়ী আইন ভঙ্গ করলে ৪০৫ ইউরো জরিমানা গুনতে হবে। তবে পথে চলার সময় নেকাব পড়ার বিষয়টি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করার পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘মুখ-ঢাকার পোশাক ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি ভবন, এবং গণপরিবহনে গ্রহণযোগ্য হবে না।' এর আগে ২০১২ সালে দেশটির সরকার বোরকা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল। তবে তা সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে সমালোচনার পর আর বাস্তবায়ন করা হয়নি। ২৪.০৫.২০১৫