ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলে তুমুল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার কর্মকর্তারা জানান, নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ভূমিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে উদ্ধারকর্মীদেরকে হাত দিয়েই কাদাপানি সরিয়ে নিখোঁজদের সন্ধানে মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, উদ্ধার পাওয়া আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়। সরকারি হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজ রয়েছে।