ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নেপালে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৩ এএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

নেপালে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ শনিবার বিক্ষোভ করে সেদেশের সাধারণ মানুষ। বিক্ষোভ চলাকালে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায়  নিহত হয়েছে একজন। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। 



আজ কৃষ্ণ রাজ ওঝা নামে  নেপালের এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান। তিনি জানান, বিক্ষোভকারীদের সংঘর্ষ থামাতে পুলিশ গুলিবর্ষন করে। এতে সানি খুনা নামের এক ব্যক্তি নিহত হয়। 



জানা গেছে, জুলাইয়ের শেষের দিকে নির্মলা পান্তা নামের এক স্কুলছাত্রী নিখোজ হয়। পরদিন আঁখের মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। বিক্ষোভকারীরা বলছেন, আসল অপরাধীকে বাঁচানোর জন্য বলির পাঁঠা হিসেবে পুলিশ অন্য আরেকজনকে গ্রেফতার করেছে।

 

শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৫ হাজার মানুষ বিক্ষোভ করেছে। এই প্রতিবাদকে সমর্থন করে টুইটারে রেইজ এগেইনস্ট রেইপ ও জাস্টিস ফর নির্মলা হ্যাশট্যাগের প্রচলন দেখা গেছে। 



উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত হওয়া পুলিশের তথ্যানুযায়ী, গত বছর নেপালে ১ হাজার ৪৮০ জনের ধর্ষণের ঘটনা ঘটে যা ২০১৬তে ঘটা সংখ্যার দ্বিগুণ।