নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
নেপালের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে। গত সেপ্টেম্বরের ছাত্র-জনতার ঐতিহাসিক বিদ্রোহের পাঁচ মাস পর অনুষ্ঠিত নির্বাচনে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ৩৫ বছর বয়সী র্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) নেপাল নির্বাচন কমিশনের প্রাথমিক গণনার প্রবণতায় দেখা গেছে, বালেন শাহের দল রাষ্ট্রীয় সতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি প্রত্যক্ষ আসনের মধ্যে প্রায় ১০০টিতে এগিয়ে রয়েছে। এই বড়ো ব্যবধানে এগিয়ে থাকা ইঙ্গিত দিচ্ছে যে আরএসপি-ই পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা নেপালি কংগ্রেস পরাজয় স্বীকার করে নিয়েছে।
গত সেপ্টেম্বরে নেপালে তরুণদের নেতৃত্বে এক রক্তক্ষয়ী বিদ্রোহে ৭৭ জন নিহত হন, যার জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
এর আগে ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে নিজের রাজনৈতিক যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন বালেন। নগর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় জোর দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে হিউম্যান রাইটস ওয়াচসহ কিছু সংগঠন তার বিরুদ্ধে পুলিশ ব্যবহার করে ফুটপাত হকার ও ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগও এনেছে।
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ও র্যাপ তারকা বালেন শাহের জন্ম এক সাধারণ পরিবারে। নেপাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ভারত থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ছাত্র অবস্থা থেকেই মার্কিন র্যাপার টুপাক শাকুর ও ফিফটি সেন্টের অনুপ্রেরণায় র্যাপ সংগীতের সঙ্গে যুক্ত হন। শাসক শ্রেণির দুর্নীতির বিরুদ্ধে তার গাওয়া ‘বলিদান’ গানটি ইউটিউবে এক কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছে।
নির্বাচনী ইশতেহারে বালেন শাহের দল আরএসপি ১২ লাখ কর্মসংস্থান সৃষ্টি, মাথাপিছু আয় তিন হাজার ডলারে উন্নীত করা এবং পাঁচ বছরের মধ্যে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে বালেনের পথ ‘কেকওয়াক’ হবে না। তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দুর্নীতির সংস্কার করতে না পারলে উইপোকা ধরা কাঠের মতো তিনি শেষ হয়ে যেতে পারেন। তার সাফল্যের জন্য প্রয়োজন একটি দক্ষ বিশেষজ্ঞ দল ও নিরবচ্ছিন্ন সমর্থন।
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হিমালয় কন্যা নেপালের রাজনীতিতে কয়েক দশকের প্রথাগত দলগুলোর আধিপত্য ভেঙে বালেন শাহের এই উত্থানকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিশেষ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
- এ সপ্তাহের ছড়া- ‘নিসর্গ-মঙ্গল’: ফারুক নওয়াজ
- ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল
- রোজায় চাহিদা বাড়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী
- বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
- ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
- কবি–সাহিত্যিকদের প্রাণের আড্ডাখানা ছিল বিউটি বোর্ডিং
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সেলিমা রহমান
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- রাজধানীর মালিবাগে জমে উঠেছে ইফতার বাজার
- ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
- নবম দিনের বইমেলা: ক্রেতা নেই, নেই ভিড়
- সবজি কিছুটা স্বস্তিতে, মুরগির দামে সামান্য কমতি
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা আজ
- স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
- ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়
- রাজধানীর মালিবাগে জমে উঠেছে ইফতার বাজার
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- ঈদযাত্রায় ট্রেনের চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- কিংবদন্তি খেলোয়াড় লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক
- টানা কয়েক দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম











