ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:২০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

নেপালের নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২৯ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২২ জন আরোহী নিয়ে নিখোঁজ নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে।বিমানটি মাসতাং জেলার কোয়াং গ্রামের একটি নদীর তীরে বিধ্বস্ত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৯ মে) সকাল ১০টার পর থেকে বেসরকারি তারা এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হয় বিমানটি।নেপালের সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পোখরার প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা জানান, সবশেষ মাসতাং জেলা পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক ও তিনজন ক্রু সদস্য ছিলেন।