নেপালের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার
নেপালের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি আজ সোমবার সকালে দু’দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি বিমান সকাল ১০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকায় নেপালী প্রেসিডেন্টের এটি প্রথম সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যে কয়জন বিশ্বনেতা যোগ দিয়েছেন তিনি তাদের মধ্যে তৃতীয়। কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম বিমানবন্দরে নেপালী প্রেসিডেন্টকে স্বাগত জানান।
সফররত প্রতিনিধি দলের সদস্যরা অনুষ্ঠানে মাস্ক পরা ও সামাজিক দূরত্বসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন।
বিমানবন্দরে নেপালের প্রেসিডেন্টের সম্মানে ২১ বার তোপধ্বনিসহ বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও নেপালের প্রেসিডেন্ট অস্থায়ী ডায়াসে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন। এ সময়ে দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
রাষ্ট্রীয় এ অতিথি গার্ড পরিদর্শন করেন এবং এরপর উভয় প্রেসিডেন্ট তার নিজ নিজ দেশের প্রতিনিধি দলকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
নেপালের প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার কন্যা ঊষা কিরণ ভান্ডারি, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি এবং নেপাল সরকারের সংশ্লিষ্ট সচিব ও সিনিয়র কর্মকর্তাগণ।
বিমানবন্দরে এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক, রেলওয়ে মন্ত্রী নূরুল ইসলাম সূজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
এছাড়া, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে নেপালী প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে যাবেন এবং সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
বিদ্যা দেবী সেখানে পরিদর্শক বইতে স্বাক্ষর এবং গাছের চারা রোপন করবেন।
এরপর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিকেলে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে নেপালী প্রেসিডেন্ট সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ভান্ডারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি প্রদান করবেন।
প্রেসিডেন্ট ভান্ডারি বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সন্ধ্যায় তিনি সেখানে পরিদর্শক বইতে স্বাক্ষর এবং সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে নৈশভোজে অংশ নেবেন।
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











