নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করলো মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে মা রহিমা বেগমকে (৫৫) হত্যা করেছেন মাদকাসক্ত মেয়ে পাপিয়া। রোববার সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, সকালে আমার মা কাপড় সেলাই করছিলেন। তখন আমার বড় বোন পাপিয়া এসে টাকা চান, নেশা করবে বুঝতে পেরে মা টাকা না দিলে পাপিয়া কাপড় কাটার কাচি দিয়ে মা’র পেটে ঢুকিয়ে দেন। এতে আমার মায়ের মৃত্যু হয়।
পপি আক্তার আরো জানান, পাপিয়া দীর্ঘ দিন ধরেই মাদক সেবন করে আসছেন। তিনি প্রায় সময় টাকার জন্য পরিবারের সকলকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিলেন পাপিয়া।
আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: সবুজ বলেন, তারা মা ও মেয়েরা মিলে একসাথে মাদক সেবন করতো। তাদের সংস্পর্ষে এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছিল।
এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাজু আহমেদ জানান, ঘাতক মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং নিহত মায়ের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
-জেডসি
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









