নৌকাডুবি: নববধূসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাগুরী এলাকায় ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় নববধূসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।তারা হলেন, মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি, মোখলেছ মিয়ার নববধূ সুমাইয়া, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী।
সোমবার সকাল ৯টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, মাগুরী গ্রামের হাসান আলী রবিবার দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ির কাছাকাছি আসার পর ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে। নিখোঁজ হন তিনজন। সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


