ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নোয়াখালী: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২টার দিকে উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাত (৮) একই এলাকার নুরুদ্দিন লিটনের ছেলে। সে প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে সিরাজ কোম্পানি বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে চারটি ঘর পুড়ে যায় এবং সবাই দৌড়ে বেরিয়ে এলেও ভুলে যায় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুটির কথা। নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই চারটি ঘর পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান শিশু শাওনের দাফন-কাফনের ব্যবস্থা করেন। এ সময় তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নতুন চারটি ঘর, নগদ ৫০ হাজার টাকা ও ঢেউটিন সহায়তা দেওয়ার আশ্বাস দেন।