নোয়াখালীতে কলেজ ছাত্রীকে হেনেস্তা, শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নোয়াখালীর ১৫তম ব্যাচের এক ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে হেনেস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে।
বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো.জাহেদ হোসেন জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিটি চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছলে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
জাহেদ হোসেন আরও জানান, পরবর্তীতে ভিকটিম চিৎকার শুরু করলে একলাশপুর বাজার সংলগ্ন এলকায় সিএনজি থেকে তাকে বাহিরে ফেলে দিয়ে সিএনজি চালক ও যাত্রীসহ ৩ জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান। কলেজ ছাত্রীর হেনেস্তার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে সড়কে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে বলেন। সর্বশেষ রাত পৌনে ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বৈঠক চলছে।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, এ নিয়ে ছাত্রদের কথা বলতেছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











