ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে ফেনী সদর উপজেলার সুলতানপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম ছালাউদ্দিন (৩৫)। তার বাড়ি সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামে। তিনি মামলার নয় নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাকির হোসেন।

তিনি বলেন, ছালাউদ্দিনসহ এখন পর্যন্ত এই মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মামলার অন্য আসামিদের ধরতে মোবাইল ফোন ট্র্যাক করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

-জেডসি