ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:১০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নোয়াখালীতে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ

আপডেট: ১০:০৪ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

Noakhali-human-chain স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নোয়াখালী : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে নোয়াখালীতে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা শিশু ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শিশু ও নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা। বক্তব্য রাখেন এফপিএবির জেলা সভাপতি আবদুজ জাহের, সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদ, অবৈতনিক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা কর্মকর্তা মো. নুরুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মুরশিদ আলম প্রমুখ। ১৩.০৮.২০১৫