নোয়াখালীতে সাত মাসে ৩০ নারী ধর্ষণ, ৭ জনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
নারী অধিকার জোটের পরিসংখ্যান অনুযায়ী গত ৭ মাসে নোয়াখালীতে ৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন সাতজন।
সম্প্রতি নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদনে এ তথ্য জানায় সংগঠনটি। নারীর প্রতি সহিংসতা রুখে দাও-এ স্লোগানে গত ৭ মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভিন।
লিখিত বক্তব্যে লায়লা পারভিন বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২ জন হত্যার শিকার হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, অ্যাডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ।
বক্তারা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


