ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষিকা ও তার মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- স্কুল শিক্ষিকা পলি মজুমদার (৪০) ও তার মেয়ে রিশিকা দে নিধি (২)। এ সময় নিহত স্কুল শিক্ষিকার আরেক মেয়েসহ ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) সকাল ৯টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারশীপুর সালামের দোকান নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারশীপুর সালামের দোকান নামকস্থানে সোনাইমুড়ীগামী একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্শা আরোহী পলি মজুমদার (৪০) ও তার মেয়ে রিশিকা দে নিধি (২) নিহত হয়। শিক্ষিকার অপর মেয়ে সেজুতি দে (১১), মানিক (২৭) ও ফাহিমকে (২১) গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত পলি মজুমদার মিরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সকালে স্কুলে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সিএনজি অটোরিক্শা এবং পিকআপ ভ্যানটি আটক করেছে।

-জেডসি