নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সরকার নির্ধারিত কাঠামোয় বেতন দেয়া ও নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবি পূরণের আশ্বাস পাওয়ায় সারা দেশে নৌ-ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার নৌযান শ্রমিকরা দিনভর কর্মবিরতি পালন করার পর বুধবার সকাল ৬টায় তা প্রত্যাহার করে। আগামী ৪৫ দিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাসে এই ধর্মঘট স্থগিত করে নৌযান শ্রমিকরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
বৈঠকে নৌপথে পুলিশের চাঁদাবাজি ও নৌপথে ডাকাতি রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়। তাছাড়া নৌযান শ্রমিকদের ১১ দফা দাবির অন্যান্য দাবিগুলো সমাধানের বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শ্রম মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর আশ্বাস দেয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ১১ দফা দাবি আদায়ের জন্য শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সাথে বৈঠকে বসে নৌযান শ্রমিক নেতারা। শ্রম ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার রাতের বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা করা হলেও সেটা বাস্তবায়িত হয়নি। নৌযান শ্রমিক নেতাদের মধ্যে বিভেদের ফলে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। ফলে শ্রম প্রতিমন্ত্রী আবারও নৌযান ফেডারেশন নেতাদের সাথে বৈঠক করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ছাড়াও চৌধুরী আশিকুল আলম ও শাহ আলমসহ সংশ্লিষ্টরা।
ধর্মঘট স্থগিত করার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ সব রুটে এই লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে কর্মবিরতি কর্মসূচি পালনে যান নৌযান শ্রমিকরা। দেশব্যাপী এই ধর্মঘটে নদীবন্দরগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়ে। নৌপথে পণ্য পরিবহন এবং খালাসে স্থবিরতা নেমে আসে। এতে মঙ্গলবারে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও ব্যবসায়ীরা। এই দিন ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাত্র ১১টি লঞ্চ ছেড়ে যায়। স্বাভাবিক সময়ে এই বন্দর থেকে প্রতিদিন ৭৫-৮০টি লঞ্চ ছেড়ে যেত।
নৌযান শ্রমিকদের ১১ দফা দাবিগুলো হচ্ছে- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি,সন্ত্রাসীদের গ্রেফতার, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। দুর্ঘটনায় কর্মস্থলে কোনও শ্রমিক মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ করা।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











