ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৮:০৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে করোনার থাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে করোনার থাবা

নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে করোনার থাবা

এবার নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা হানা দিয়েছে। এই কার্যালয়ের একজন অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়।

এই প্রথম নড়াইল সদর উপজেলায় করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলেন। এর আগে নড়াইল জেলায় যেসব ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবার বাড়ি লোহাগড়া উপজেলায়।

আজ রোববার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন।

ডাক্তার আব্দুল মোমেন বলেন, ‘নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ১০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ৯ জন এবং নড়াইল সদর উপজেলায় একজন। ১০ জনের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন, অন্য নয় জন করোনা রোগীর অবস্থা মোটামুটি ভালো, তাদেরও চিকিৎসা চলছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আনজুমান আরা বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অনেকের নমুনা সংগ্রহ করা হবে।’