ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

নড়াইলে পরিবার পরিকল্পনা মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৬ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এ মেলার আয়োজন করেছে।


জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ জামান মুন্সি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুল আলম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাবেয়া ইউসুফ প্রমুখ।


মেলার দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ, রচনা বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। মেলায় পরিবার পরিকল্পনা বিভাগসহ পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভাগের মোট ২০টি ষ্টল খোলা হয়েছে।