নড়াইলে প্রাথমিক শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫০) নামে এক প্রাথমিক শিক্ষিকাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সবিতা রানী বালা চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী ও ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা রাণী বালা গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। আর তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা শেষে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন। রোববার রাতেও কাজ শেষে একা ঘরে ঘুমিয়ে ছিলেন সবিতা। রাতে পাশের ঘরে থাকা স্বামী পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির থেকে ঘরের দরজা ছিটকিনি লাগানো দেখতে পান। সে সময় সবিতার মুঠোফোনে কল দিলে বন্ধ পান। পরে পেছনের দরজা দিয়ে বের হয়ে সবিতার ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ওই নারী তাদের চিনে ফেলায় শ্বাসরোধে হত্যা করে। পরে সবিতা রাণীর ব্যবহৃত ল্যাপটপ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








