পঞ্চগড় সীমান্তে ৫ নারীকে ফেরত দিল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।
পরে ওই পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দেয়া হয়। ফেরত দেয়া নারীরা হলেন–জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)।
তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসা বাড়ি ও পার্লারে কাজ করতেন। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসে। সেখানে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ৫ জনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







