ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারি দল।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বোদা থানা রাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় ব্বিস্তারিত জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।