ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:১২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থেকে পঞ্চগড়গামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী আমিনা খাতুন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী মো. আকতার হোসেন (৪৫) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত আমিনা খাতুন ও মো. আকতার হোসেনর বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিম নগর এলাকায়। আকতার হোসেন পেশায় একজন রং মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যাচ্ছিলেন আমিনা খাতুন ও আকতার হোসেন। দেবীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা মামলার বিষয়টি নিশ্চিত করেন।