ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২১:২৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

পটিয়ায় নববধূকে দল বেঁধে ধর্ষণ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

আজ নগরের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে আসামি মো. হান্নানকে (৩২) গ্রেপ্তার করা হয় বলে রোববার (১১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব এই তথ্য জানায়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মাশকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হান্নানকে গ্রেপ্তার করেন তারা।

মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হান্নান জানিয়েছেন, তার নেতৃত্বে চারজন পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। এই সময় নারীর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
বিজ্ঞাপন

গত ৭ জুন পটিয়ায় গণধর্ষণের ঘটনাটি ঘটে।গণধর্ষণের ঘটনায় মো. হান্নান, মো. মন্টু, মো. জুয়েল ও আবু তাহেরকে আসামি করে মামলা হয় পটিয়া থানায়।পরে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। হান্নানসহ এজাহারে নাম থাকা চার আসামিকেই র‍্যাব গ্রেপ্তার করেছে।

-জেডসি