পতিসরে কবিগুরুর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৫১ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রবীন্দ্র কাচারী বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নওগাঁ জেলাপ্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে ‘রবীন্দ্র জন্মোৎসব’ শীর্ষক দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলার পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রবীন্দ্র গবেষক আহমেদ রফিক ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) শরিফুল আসলাম খান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই একই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বর্তমানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রুপদান করছেন।
উল্লেখ্য, নওগাঁ জেলার আত্রাই উপজেলার মুনিয়ারি ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসর গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়ির অবস্থান। জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবিঠাকুরের স্মৃতিবিজড়িত এ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী পালিত হয়।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



