ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৪৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

পথশিশুদের সঙ্গে পরীমনির জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

আজ ২৪ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। তাই আজ সকাল থেকেই তিনি সময় কাটালেন পথশিশুদের সঙ্গে।

এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটানোর জন্য পরিকল্পনা করেছিলেন আগেই। রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সময় কাটান তিনি। কেক কেটে, নেচে-গেয়ে, দুপুরের খাবার খেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন পরী।

গত বছরের জন্মদিনেও গাজীপুরের একটি পথশিশু কেন্দ্রে সময় কাটিয়েছিলেন পরীমনি। তিনি বলেন, আসলে সকলের জীবনেই জন্মদিন একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনটি আমি কাটাতেই চাই বিশেষভাবে। তাই এসব ছোট ছোট বন্ধুদের সঙ্গে আজ সময় কাটানোর পরিকল্পনা করেছি।

এদিকে সন্ধ্যায় বন্ধু-স্বজনদের নিয়ে কেক কাটবেন পরী। বনানীর একটি রেস্টুরেন্টে সবাইকে নিয়ে কেক কাটবেন তিনি। এই অনুষ্ঠানে পরীমণির ইচ্ছে অনুযায়ী সকলে নীল রংয়ের পোশাকে সাজবেন।