পদ ফিরে পেলেন জাতীয় পার্টির মাসুদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দলীয় পদ ফিরে পেয়েছেন মাসুদা এম রশীদ চৌধুরী এমপি। তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদটি অস্থায়ী ভিত্তিতে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই নির্দেশনায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে মাসুদা এম রশিদ চৌধুরীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৫ জুন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ স্থগিত করেছিলেন।
মাসুদা রশীদ চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ লিখেছিলেন, ২৬ মে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আপনি অদ্যাবধি এর কোনো জবাব দেননি, যা জাতীয় পার্টির সাংবিধানিক অবজ্ঞার শামিল ও সংগঠনবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য।
তিনি লিখেছিলেন, এমতাবস্থায় আপনার সব পদ-পদবি অস্থায়ীভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনি দলীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল