পদ্মা সেতুতে টোল আদায় ৭৬ কোটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৫ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার প্রথম মাসেই সুফল পেয়েছে দেশ। পথের ভোগান্তি কমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের। এবারের ঈদযাত্রায় ফেরিতে পদ্মা নদী পারাপারের দুর্ভোগ হয়নি। পদ্মা সেতু চালুর মাস পূর্ণ হয়েছে আজ সোমবার (২৫ জুলাই)।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ৭৬ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা। এসময়ে সেতুতে গাড়ি পার হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৪২০টি।
টোল কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর দিন ২৬ জুন থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। ২৩ জুলাই পর্যন্ত হিসাবে এ টোল আদায় হয়েছে। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন গাড়ি চলাচল শুরু হয়। তবে দুর্ঘটনার মুখে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়।
পদ্মা সেতু দিয়ে চার ঘণ্টায় বরিশাল, যশোর এবং পাঁচ ঘণ্টায় খুলনায় যাচ্ছে বাস। সময় কম লাগছে পণ্যবাহী গাড়িগুলোরও। এতে দূরত্ব কমেছে, জ্বালানিও সাশ্রয় হচ্ছে। এ পর্যন্ত সেতুর উভয়প্রান্তে একাধিক দুর্ঘটনা ৫ জন মারা গেছে।
প্রকল্পের সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে দৈনিক ৪১ হাজার ৫৫০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হবে। প্রক্ষেপণ অনুযায়ী, প্রথম বছরে ৫৪৩ কোটি টাকা টোল আদায় হবে। আশা করা হচ্ছে, এর চেয়ে অনেক বেশি টাকা আসবে প্রথম বছরেই। পদ্মা সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে অর্থ বিভাগ। ১ শতাংশ সুদে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে ৩৬ হাজার ৪৪১ কোটি টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।
পদ্মা সেতু চালুর পর এবারের ঈদযাত্রার ফেরিঘাটের দুর্ভোগ কমেছে। যান সংকটে মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আরিচায় আগের সেই দীর্ঘ সারি নেই। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঈদের সময়ে চার থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকা থেকে বাস এসেছে।
এবারের ঈদে উপচে পড়া ভিড় ছিল কুয়াকাটায়। ছুটির সময় যা সাধারণত থাকে কক্সবাজারে। পদ্মা সেতুতে পর্যটক বেড়েছে দক্ষিণের পর্যটনকেন্দ্রগুলোতে। প্রতিদিনই পদ্মা সেতু দর্শনে আসেন হাজারো মানুষ। সেতুর দুই প্রান্তে তাদের জন্য দোকানপাট গড়ে উঠেছে। সেতুর দক্ষিণ প্রান্তের বাসিন্দা আরিফুর রহমান বলেন, এক মাসে দোকানপাট ছাড়াও রেস্টুরেন্ট, রিসোর্ট, বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






