পদ্মা সেতুর জন্য গান গেয়ে তারা উচ্ছ্বসিত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু/পৃথিবী তাকিয়ে রয়/মাথা নোয়াবার নয়/ বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু/।’মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে পদ্মা সেতুর খুব কাছ থেকে পানির ঢেউ এবং বাতাসের শব্দের সঙ্গে সাউন্ডবক্স থেকে গানের কথাগুলো ভেসে আসছিল। দূর থেকে লম্বা চুলধারী একজনকে দেখা যাচ্ছিল গিটার হাতে গান গাইছে। মনে হচ্ছিল, কোনো ছবির শুটিং হচ্ছে। প্রায় মিনিট দুয়েকের পথ মাড়িয়ে সামনে গিয়ে দেখা যায়, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার গিটার বাজিয়ে একটি গানের ভিডিওচিত্রের সঙ্গে ঠোট মেলাচ্ছেন। মূলত সেখানে ‘পদ্মা সেতু’ নামে থিম সংয়ের ভিডিওচিত্রের শুটিং ছিল এটি।
বাংলাদেশের ইতিহাসে বহু কাঙ্ক্ষিত সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি। সেতু খোলার অপেক্ষায় থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মত পুরো দেশের মানুষের চোখ এখন এই সেতুতে। জমকালো উদ্বোধনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে চলছে বিপুল তোড়জোড়। তারই একটি অংশ বিশেষ ‘পদ্মা সেতু’ নামের এই থিম সং।
সংশ্লিষ্টরা জানান, সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে থিম সংটি তৈরি করা হয়েছে। গানটির গীতিকার কবির বকুল। সুর করেছেন কিশোর। আর এটি নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও মমতাজ। পাশাপাশি রয়েছে এ প্রজন্মের কণা, কিশোর, ইমরান ও নিশীতার কণ্ঠও।
গানটি নিয়ে কণা বলেন, যে থিম সংটা করা হয়েছে, তার নাম ‘পদ্মা সেতু’। একজন শিল্পী হিসেবে পদ্মা সেতুর জন্য তৈরি করা থিম সং-এ অংশ নিতে পেরে আমি আনন্দিত এবং নিজেকে অনেক ভাগ্যমান মনে করছি। আরও আনন্দের বিষয় হচ্ছে, আমি যাদের সঙ্গে গাইছি; বাংলাদেশের বরেণ্য যত শিল্পী তাদের সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি। এটাতে আছেন সাবিনা ইয়াসমি, কুমার বিশ্বজি, বাপ্পা মজুমদার, ইমরান, কিশোর, ও নিশীতা। সব পছন্দের মানুষের সঙ্গে গান গাইতে পারছি, সব মিলিয়ে অনুভূতিটা ভীষণ আনন্দের।
গানটির রেকডিং শেষ করার পর রোববার (১২ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভিডিও ধারণ করা হয়। আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্ধোধন করার পর থিম সংটি বাজবে। এটি ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ও ভিডিও আকারে প্রচার করা হবে।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী নিশীতা বলেন, পদ্মা সেতুকে নিয়ে গানটি রচনা করেছেন কবির বকুল। সুর করেছেন কিশোর। অনেক গুনী গুনী শিল্পীরা এখানে কণ্ঠ দিয়েছেন। আমার নাম যে এখানে এসেছে, গুনী শিল্পীদের সঙ্গে; আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, এটার আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। অনেক ভালো লাগছে।
স্বপ্নের পদ্মা সেতু খোলার আগে সেটিতে পা ফেলার সুযোগ পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। মূলত পদ্মা সেতুর জন্য বানানো থিম সংয়ের ভিডিও শুটিংয়ের জন্য সেতুতে পা ফেলার সুযোগ মেলে গুনী এ শিল্পীর।
প্রথমবারের মতো সামনা-সামনি পদ্মা সেতু দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনুভূতি প্রকাশ করা খুব কষ্টকর হবে। এই প্রথম সেতু দেখলাম। এতদিন যা দেখলাম আর আজ সামনা-সামনি। দেখার অনুভূতিটা অন্য রকম। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার জন্য বড় মর্যাদা-গৌরবের। এ জায়গায় আসার পেছনে আমাদের কত প্রতিকূলতা পার করতে হয়েছে, সেটা জাতি জানে। এটা বাংলাদেশের শুধু একটা ইতিহাস না একটা গৌরবের ইতিহাস।
কুমার বিশ্বজিৎ বলেন, এটা আমাদের পাশাপাশি আমাদের দক্ষিণঞ্চলের সঙ্গে একটা অর্থনৈতিক ইভ্যালুয়েশন তৈরি করবে। বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। এতদিন এখানে যাতায়তের ব্যাপারে যে ধরনের কমিউনিকেশান গ্যাপ ছিল এটার মাধ্যমে দক্ষিণঞ্চলে দারুণ পরিবর্তন আসবে। বাংলাদেশের অর্থনীতেতে সংযোগ তৈরি করবে।
বাংলাদেশের সবচেয়ে বড় অর্থাৎ ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে ২৫ জুন। সেতু উদ্ধোধন নিয়ে ভীষণ আনন্দিত হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। কণা বলেন, কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। সেটা বাস্তবায়ন হচ্ছে, আগামী ২৫ তারিখ। সেটার জন্য আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ভীষণ আনন্দিত।
এক যুগের বেশি সময়ের আগে ক্লোজআপ ওয়ান থেকে উঠে আসা কণ্ঠশিল্পী নিশীতা দেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুকে বাংলাদেশি নাগরীকদের জন্য অহংকার হিসেবে দেখছেন। তার ভাষায়, পদ্মা সেতু হচ্ছে, এটা আমাদের জন্য অনেক অংহকারের ব্যাপার। আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। স্বপ্ন দেখছিলাম, কবে এ স্বপ্ন পূরণ হবে। সেই স্বপ্নটা পূরণ হয়েছে।
নিশীতা বলেন, বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সব জনগণ বা আমি নিজেকে নিজে এখন অভিনন্দন জানাতে পারব। অংহকার করতে পারব, আমাদের একটা পদ্মা সেতু আছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











